সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করতে মেগা প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করতে সরকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আধুনিক নকশা প্রণয়ন ও সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে…

